অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দুর্গত মানুষের পাশে যুব রেড ক্রিসেন্ট বাঁশখালী উপজেলা টিম

0
57

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গত ৭ জুলাই থেকে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট বাঁশখালী উপজেলা টিম।

টিম লিডার মো. ইমন এবং ডেপুটি টিম লিডার-১ রিফাতুল ইসলাম রিয়াদ-এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা দুর্যোগের শুরু থেকেই উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ধস বিষয়ে সচেতনতামূলক মাইকিং পরিচালনা করেন। একই সঙ্গে উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, আশ্রয় গ্রহণে সহায়তা, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর গ্রহণ এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়াও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ, জরুরি তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন।
যুব রেড ক্রিসেন্ট বাঁশখালী উপজেলা টিমের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করা হবে।

মানবতার সেবায় নিবেদিত যুব রেড ক্রিসেন্ট বাঁশখালী উপজেলা টিমের এই কার্যক্রম স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here