চট্টগ্রামে টোকেন বাণিজ্য ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক  লিফলেট ব্যানার

0
27

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-বন্দর বিভাগের উদ্যোগে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এক বিশেষ সচেতনতামূলক  সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ট্রাফিক ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকারের উপস্থিতিতে মইজ্জারটেক মোড়ে  রাস্তায় যানবাহন চালক ও মালিকদের সচেতন তদ বাড়াতে একটি দিকনির্দেশনামূলক ব্যানার  ও স্থাপন করা হয়। সড়কে সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারী চালিত রিকশা টমটম এর অনিয়ম ঠেকাতে সিএমপির পক্ষ থেকে এই  মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যানারে সিএনজি চালিত অটোরিকশার শৃঙ্খলা ফেলাতে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে বলা হয়েছে, পুলিশের নাম ব্যবহার করে সিএনজিতে  কিংবা অটো রিকশায় টোকেন বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর সাথে পুলিশের কোনো  প্রকার সম্পৃক্ততা নেই। যে কোনো গাড়িতে টোকেন প্রদর্শন করা হলে বা টোকেন বাণিজ্যে জড়িত থাকার প্রমাণ পেলে সংশ্লিষ্ট গাড়িটি আটক পূর্বক তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র যাত্রী ওঠানামা করা, নো পার্কিং জোনে গাড়ী রেখে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এবং গ্রাম সিএনজি ও ‘অনটেস্ট’ সিএনজি মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করলে গাড়ি আটক করার ঘোষণা ও দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যাটারী চালিত অটোরিকশা মূল সড়কে প্রবেশ করলে, উল্টোপথে চললে কিংবা ব্রিজে ওঠার চেষ্টা করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান
টিআই আবু সাঈদ।

এই কার্যক্রম প্রসঙ্গে ট্রাফিক ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা এই সচেতনতামূলক ব্যানার স্থাপন করেছি। কিছু অসাধু চক্র পুলিশের নাম ভাঙিয়ে সিএনজিতে টোকেন বাণিজ্য করার চেষ্টা করে, যার সাথে ট্রাফিক পুলিশের কোনো সম্পর্ক নেই।

ট্রাফিক আইন অমান্যকারী এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের এই অভিযান ও আইনি পদক্ষেপ আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here