বাঁশখালীতে বন্যার্তদের পাশে ‘মাওলানা কায়ছার হামিদ’: ৫ দিনে ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

0
43

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক কায়ছার হামিদ এর সহযোগিতায় টানা ৫ দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ৮০০ পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই মানবিক কার্যক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠপর্যায়ে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক মাওলানা কায়ছার হামিদ। সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকার কর্মহীন ও সংকটে পড়া মানুষের কষ্ট লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়। টানা ৫ দিনে উপজেলার চাম্বল ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড, শেখেরখীল, সরল এবং জলদী পৌরসভাসহ বিভিন্ন প্রত্যন্ত ও দুর্গত এলাকায় ঘুরে ঘুরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো ও খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।

ত্রাণ বিতরণ শেষে স্বেচ্ছাসেবক মাওলানা কায়ছার হামিদ বলেন: ভয়াবহ বন্যায় নদীভাঙন ও জলাবদ্ধতায় বাঁশখালীর বহু মানুষ অসহায় দিন কাটাচ্ছেন। এই কঠিন সময়ে বানভাসি মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকা সম্ভব হয়নি। ‘উৎসর্গ মানবসেবা ফাউন্ডেশন চট্টগ্রাম’-এর একঝাঁক ভালোবাসার ভাইদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আমরা এই কার্যক্রম সফল করতে পেরেছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে এভাবে দাঁড়াতে চাই।”

এদিকে সংকটময় এই মুহূর্তে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ায় উৎসর্গ মানবসেবা ফাউন্ডেশনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here