শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

0
38

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা জরুরি। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়। এ সময় পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সবুজায়নের আহ্বান জানিয়ে বলা হয়—গাছে গাছে সবুজ দেশ,আমার সোনার বাংলাদেশগাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ হোক আমার গ্রাম, সতেজ হোক আমার প্রাণ।”

আয়োজকদের আশা, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলাকায় সবুজায়নের পরিধি বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা আরও জোরদার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here