লোহাগাড়ায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী আলমগীর গ্রেপ্তার

0
56

সাইফুল ইসলাম -লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোঃ আলমগীর (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মোঃ আলমগীর উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পুটিবিলা গৌড়স্হান বাজাইয়া ভিটা এলাকার বাসিন্দা মোঃ সোনা মিয়ার পুত্র বলে জানা গেছে।

লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান বাজাইয়া ভিটা এলাকায় একই এলাকার বাসিন্দা মোঃ রিফাতের পৈতৃক জমিতে চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন আলমগীর। এ সময় তার সঙ্গে ১০-১৫ জন ভাড়াটিয়া লোক ছিল বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় বাধা দিতে গেলে আলমগীর ও তার সহযোগীরা লাঠিসোটা, রড এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ভূমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধরের চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মোঃ রিফাত বাদী হয়ে গত ৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে মোঃ আলমগীরসহ মোট ছয়জনকে আসামি করে একটি সি/আর মামলা দায়ের করেন।

মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি হওয়ার পর থেকে আসামি পলাতক ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বলেন, “আলমগীর নামের পরোয়ানা ভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here