জঙ্গল পাইরাংয়ে পাহাড় কাটার অভিযোগে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান, ড্যাম্পার ট্রাক জব্দ স্টাফ রিপোর্টার:মোহাম্মদ আসাদুল

0
50

স্টাফ, রিপোর্টার:মোহাম্মদ আসাদুলইসলাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জঙ্গল পাইরাং এলাকায় পাহাড় কাটার অভিযোগে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১৩ মে ২০২৬) দিবাগত রাত আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। এসময় বাংলাদেশ পুলিশ এর বাঁশখালী থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, জঙ্গল পাইরাং এলাকার পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে দেলা মার্কেটের পূর্ব পাশে বড় পুকুরপাড় এলাকা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করে। তবে অভিযান টের পেয়ে ট্রাকচালক গাড়িটি লক করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে টেকনিশিয়ানের সহায়তায় গাড়ির লক খুলে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জব্দকৃত গাড়িটি বাঁশখালী থানা অফিসার ইনচার্জের জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here