বাঁশখালীতে ১৪৩৮ পিস ইয়াবাসহ আটক ১

0
41
  1. স্টাফ রিপোর্টার:মোহাম্মদ আসাদুল ইসলাম

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোর থেকে সকাল পর্যন্ত চলা বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলদী এলাকায় থানা গেইটসংলগ্ন সড়কে একটি চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আগত যাত্রীদের আচরণ পর্যবেক্ষণ করতে গিয়ে শাহ আলম (৫২) নামের এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হয়।
পরবর্তীতে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং শরীর তল্লাশি চালান। তল্লাশির এক পর্যায়ে তার পরিহিত লুঙ্গির কোচায় অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক শাহ আলম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ (ইস্ট) এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
বাঁশখালী থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। এলাকায় মাদক চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here