সংসদকেন্দ্রিক সংস্কার, রাজনৈতিক শালীনতা ও জনকল্যাণে জোর—বাঁশখালীর স্বেচ্ছাসেবক দলের নেতার আহ্বান

0
60

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সরকারি দল ও বিরোধী দলকে সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মোশাররফ হোসেন। তিনি রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সমালোচনায় শালীনতা বজায় রাখা এবং অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে নেতিবাচক মন্তব্য পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তগুলো সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতেই হওয়া উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়টি জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে বাস্তবায়ন করা প্রয়োজন। বক্তব্যে তিনি অতীতের সংবিধান সংশোধন নিয়ে সমালোচনা করে বলেন, কিছু পরিবর্তন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে এবং তা পুনর্বিবেচনার দাবি রাখে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে একটি সর্বজনগ্রাহ্য ও সকল দলের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার সম্ভব হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, উস্কানিমূলক বক্তব্য, বিভ্রান্তিকর প্রতিশ্রুতি ও অশালীন ভাষা ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। এসব কার্যক্রম দেশের জন্য ইতিবাচক নয় বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে বলেন, রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উচিত নিজেদের খাতে উন্নত চিন্তা-ভাবনা প্রয়োগ করে কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখা। বিশেষ করে হাসপাতাল সেবার মানোন্নয়ন, বহির্বিভাগে স্বল্পমূল্য বা বিনামূল্যে চিকিৎসা এবং প্যাথলজিতে ছাড় প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। মোশাররফ হোসেন মনে করেন, রাজনৈতিক সৌহার্দ্য, কার্যকর সংসদীয় ভূমিকা এবং জনকল্যাণমূলক উদ্যোগই দেশের টেকসই উন্নয়নের পথ সুগম করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here