
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্বল উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ১৬ আসনের সংসদ সদস্য, জহিরুল ইসলাম, তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একজন শিক্ষার্থীকে সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে অধ্যবসায় ও নৈতিকতার বিকল্প নেই। তিনি এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, তাই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, চাম্বল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।

