চিঠিপত্র _খাল খনন কর্মসূচিতে: বাঁশখালী জলকদর খাল খনন করা হোক

0
104

বাঁশখালীর বুক চিরে প্রবাহিত জলকদর খাল একসময় এই জনপদের অর্থনীতি, যোগাযোগ ও কৃষির অন্যতম প্রাণশক্তি ছিল। অতীতকাল থেকে এই খালটি শঙ্খ নদীর সঙ্গে সংযোগ স্থাপন করে ব্যবসায়ীদের মালামাল আনানেওয়া এবং সাগরে প্রবেশের পথ সহজ করে দিয়েছিল। নৌকা ও সাম্পানের মাধ্যমে চট্টগ্রাম থেকে বিভিন্ন পণ্য এই খালপথেই বাঁশখালীতে আসত। ফলে জলকদর খাল শুধু একটি প্রাকৃতিক জলধারা ছিল না, বরং এটি ছিল ছিল একটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক রুট। কিন্তু সময়ের ব্যবধানে অবৈধ দখল, ভরাট এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এই ঐতিহ্যবাহী খালটি আজ বিলীনের পথে। দুই তীরের অবৈধ দখলদারদের চাপে খালটি দিন দিন সরু হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট। কৃষকের মাঠে জমে থাকে পানি, ফসল নষ্ট হয়। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়, থমকে দাঁড়ায় স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।এই দুর্ভোগ আর কতদিন?
বাঁশখালীর কৃষি উৎপাদন বাড়বে, ব্যবসা-বাণিজ্য সহজ হবে এবং পাহাড়ি ঢলের পানিও দ্রুত নিষ্কাশনের পথ পাবে। জলকদর সরকারি উদ্যোগ কি সত্যিই এই মৃতপ্রায় খালকে নতুন জীবন দেবে, নাকি এটি কেবল কাগুজে পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকবে?
বাঁশখালীবাসীর প্রত্যাশা, জলকদর খাল আবারও তার অতীত গৌরব ফিরে পাক এবং এই অঞ্চলের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় নতুন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।

মো. হেফাজ উদ্দিন
শিক্ষার্থী, বাঁশখালী ডিগ্রি কলেজ
মুঠোফোনঃ-01840374884
ইমেইলঃ- mdhafaj1310@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here