চাকসু নেতার উপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

0
37

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান।

ওসি বলেন, সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের টিমই তাকে গ্রেফতার করেছে এবং ইতোমধ্যে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেওয়া হয়েছে। এ ঘটনায় দুজনের সম্পৃক্ততা রয়েছে। এর আগে গ্রেফতার হওয়া একজনও স্বীকার করেছে যে দুজন মিলে হামলা চালিয়েছে। আমরা মূলহোতা ও এক নম্বর আসামিকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here