কাথরিয়ায় কাঁচা রাস্তায় দুর্ভোগ, বাঁশের সাঁকোতে চলাচল।

0
30

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬নং কাথরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকার প্রায় ৬০০ ফুট কাঁচা রাস্তা এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় স্থানীয়রা বাধ্য হয়ে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন শতাধিক মানুষ। বিশেষ করে মসজিদগামী মুসল্লি, স্কুল-মাদরাসার শিক্ষার্থী ও জরুরি রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর পক্ষে মোঃ বশির আহমদ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে রাস্তায় ইটের সলিং করার জন্য লিখিত আবেদন জানিয়েছেন। তবে চেয়ারম্যান, সচিব ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here