ঈদগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

0
32

বজলুর রহমান / ঈদগাঁও কক্সবাজার

সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশের জেরে সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

রবিবার (২৩ আগষ্ট) বিকালে উপজেলার ঈদগাঁও বাস-স্টেশন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মরত সাংবাদিক ও ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ অংশ নেন।

তারা বলেন, সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের জেরে কথিত ব্যবসায়ী আবু তৈয়ব, সাংবাদিক, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন। মানববন্ধনে বক্তারা এসব মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উপজেলা অনলাইন প্রেসক্ৱাব সাধারন সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায়, সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, আমার দেশ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, উপজেলা অনলাইন প্রেস ক্লাব সহ-সভাপতি হাফেজ বজলুর রহমান, ঈদগাহ প্রেসক্লাব সভাপতি বশিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, বিএনপি নেতা হারুনর রশিদ দাদা,

জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ, হামিদুল হক, যুবদল নেতা মুস্তফা আল-আশরাফ, জুনাইদ হাসান, ছাত্রদল নেতা সোহেল রানা ও তানভিরুল ইসলাম আয়ুব প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সাংবাদিক আশফাক উদ্দীন আরফাত, আবু বকর,রবিউল আলম রবি, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম শান্ত, বিএনপি নেতা মহি উদ্দিন, যুবদল নেতা আলমগীরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক মাহমুদুল করিমসহ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনর্বিবেচনা করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংবাদ প্রকাশ ও মতপ্রকাশের কারণে কোনো সাংবাদিক বা রাজনৈতিক কর্মী যাতে অযাচিত হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here