সাংবাদিক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সভা

0
35

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করে একজন সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য নয়। প্রতিবাদ সভায় আয়ান শর্মার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সভায় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here