বাঁশখালী নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন চসিক মেয়র শাহাদাত

0
12

বাঁশখালী নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাঁশখালী নিয়ে করা মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

পোস্টে মেয়র ডাক্তার. শাহাদাত হোসেন লিখেছেন, “বাঁশখালী নিয়ে যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এসেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বলতে চেয়েছিলাম—বাঁশখালীরা সাহসী। এর আগে বাঁশখালীর মানুষকে নিয়ে মেয়রের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বাঁশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মেয়রকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন মন্তব্য নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। নিউজ ডেক্স বাঁশখালী কন্ঠ চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here