বাঁশখালীতে ১০ অক্টোবর যাত্রা শুরু শেভরনের নতুন শাখার

0
88

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ আসাদুল ইসলাম

চট্টগ্রামের বাঁশখালীতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা এবং রোগ নির্ণয় সেবা পৌঁছে দিতে আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেডের বাঁশখালী শাখা। নতুন শাখা চালু উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেভরন কর্তৃপক্ষ বাঁশখালীর মানুষের জন্য স্বাস্থ্যসেবার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় শেভরন কর্তৃপক্ষ জানায়, বাঁশখালীর প্রত্যন্ত এলাকার মানুষকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে প্রায়ই চট্টগ্রাম শহরে যেতে হয়। এতে রোগীদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় পর্যায়ে এসব ভোগান্তি কমিয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই বাঁশখালীতে নতুন শাখা চালু করা হচ্ছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন শাখায় রোগীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষা, রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ থাকবে। আধুনিক প্রযুক্তি ও মানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে নির্ভুল পরীক্ষা এবং দ্রুত রিপোর্ট প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া সাংবাদিক ও শিক্ষকদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়ার কথাও মতবিনিময় সভায় জানানো হয়।শেভরন কর্তৃপক্ষ আরও জানায়, বাঁশখালীর মানুষের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বাঁশখালীর স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা, প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিতে গিয়ে ভোগান্তি এবং স্থানীয়ভাবে উন্নত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে শেভরন কর্তৃপক্ষের কর্মকর্তাদের পাশাপাশি বাঁশখালীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here