আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

0
31

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। ইসলামি বর্ষপঞ্জির ১২ রবিউল আউয়াল দিনটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত দিন হিসেবে মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। এসব আয়োজনে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, মানবতা, শান্তি ও ন্যায়বোধের শিক্ষা তুলে ধরা হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে পবিত্র এ দিনে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here