জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে বাঁশখালীতে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

0
46

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আগামী ২৮ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা পর্যায়ে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত), বিভিন্ন মেডিকেল অফিসারসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, শিশুদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, সচেতনতামূলক কার্যক্রম, টিকাদান কেন্দ্রসমূহের ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে উপজেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইন শতভাগ সফল করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় সংশ্লিষ্ট সকল বিভাগ ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here