
সাইফুল ইসলাম, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ মোহাম্মদ সাকিব (২৫)কে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। সোমবার (২৫ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের করাইয়ানগর ২ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাকিব ওই এলাকার আকতার কামালের ছেলে। পুলিশ জানায়, সাকিবের বিরুদ্ধে তার ৩য় স্ত্রী সাবরিনা সোলতানার দায়ের করা যৌতুক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
সাতকানিয়া থানার এসআই রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ওয়ারেন্ট মূলে সাকিবকে গ্রেফতার করে থানা হেফাজতে আনা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে ও জানান তিনি।

