পূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

0
45

মোঃ ওয়াশিম (চট্টগ্রাম)

চট্টগ্রাম: পটিয়া উপজেলা ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন পূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের
উদ্যোগে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক অনুদানের মাধ্যমে আগুনে দগ্ধ হওয়া ছোটনের বাবার কাছে সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছোটনের পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনটি মানবিক উদ্যোগ গ্রহণ করে। এসময় সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আর্থিক সহায়তা প্রদান করেন, যা দ্রুত সংগ্রহ করে ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ উদ্যোগে সহযোগিতা প্রদানকারী সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here