
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব শাহজাদা নুরুল আবছার চিশতী মানবিকতা, সমাজসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইতোমধ্যেই এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় তিনি সবসময় এগিয়ে আসেন বলেই স্থানীয়দের কাছে তিনি পরিচিত “মানবিক বন্ধু” হিসেবে।
এলাকার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যেন তার নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। কারও চিকিৎসার প্রয়োজন হলে, কারও শিক্ষা সহায়তা দরকার হলে কিংবা কোনো পরিবার বিপদের মুখে পড়লে—সবার আগে এগিয়ে আসেন শাহজাদা নুরুল আবছার চিশতী। তার এই মানবিক উদ্যোগের কারণে পুকুরিয়া ইউনিয়নসহ পুরো বাঁশখালীতে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয়রা জানান, সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সহযোগিতা এবং মানবিক সহায়তার মাধ্যমে তিনি ইতোমধ্যে বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই মানসিকতা তাকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য শাহজাদা নুরুল আবছার চিশতীকে পুকুরিয়া ইউনিয়নের গর্ব হিসেবে মনে করেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একইভাবে মানুষের পাশে থেকে সমাজের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মানুষের ভালোবাসা আর আস্থাকে শক্তি হিসেবে নিয়ে এগিয়ে চলেছেন এই মানবিক ব্যক্তিত্ব। তাই অনেকেই বলেন-বাঁশখালীর মানবিক বন্ধুর আরেক নাম,শাহজাদা নুরুল আবছার চিশতী।

