সম্প্রতি সান্তোসের হয়ে রেমোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ম্যাচ শেষে সাক্ষাৎকার দেন নেইমার। ওই ম্যাচে রেফারি তাকে আপত্তিকর আচরণের জন্য হলুদ কার্ড দেখান।

সম্প্রতি সান্তোসের হয়ে রেমোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ম্যাচ শেষে সাক্ষাৎকার দেন নেইমার। ওই ম্যাচে রেফারি তাকে আপত্তিকর আচরণের জন্য হলুদ কার্ড দেখান।
নেইমারের মন্তব্যে ব্যবহৃত কিছু শব্দ ব্রাজিলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এগুলোকে নারীবিদ্বেষী ও আপত্তিকর বলে আখ্যা দিয়েছেন। ফলে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই শাস্তি কার্যকর হলে ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ সময় মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। এতে ম্যাচ ফিটনেস হারানোর পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায়ও পিছিয়ে পড়তে পারেন তিনি।
বিশ্বকাপের মতো বড় মঞ্চ সামনে রেখে এমন বিতর্কে জড়িয়ে পড়া নেইমারের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।